বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গণস্বাস্থ্যের কিট নিয়ে সরকারের সুনির্দিষ্ট ব্যাখ্যা চায় জাসদ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত টেস্টিং কিট নিয়ে সরকারের সুনির্দিষ্ট ব্যাখ্যা দাবি করেছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এমন দাবি জানিয়েছে দলটি।

বিবৃতিতে জাসদ নেতাদ্বয় বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা টেস্টের র‌্যাপিড কিট উদ্ভাবন ও তা ব্যবহারের জন্য উন্মুক্ত করা নিয়ে সরকার অসহযোগিতা করছে। গণস্বাস্থ্যের এ অভিযোগ নিয়ে মূলধারার গণমাধ্যম ও সামাজিক গণমাধ্যমে পক্ষে বিপক্ষে নানা বক্তব্য ও সংবাদ প্রকাশিত হয়েছে। সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য এসেছে, নানা ধরণের গল্প গুজব শাখা-প্রশাখা বিস্তার করছে।

তারা আরো বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগিতা করার যে অভিযোগ উঠেছে বা দেশের আইন না মেনে র‌্যাপিড কিট নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বক্তব্য দেয়া হয়েছে-তার যে কোনটি আংশিক সঠিক ও সত্য হলে তা খুবই দুঃজনক।

জাসদ নেতৃদ্বয় গণস্বাস্থ্যের র‌্যাপিড কিট নিয়ে আর কোনা বিভ্রান্তি ছড়ানো ও রাজনীতি করার সুযোগ না দিতে সরকারের সুনির্দিষ্ট ব্যাখ্যা ও বক্তব্য দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com