বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সাথে কথা বলা নিয়ে সংঘর্ষ: নিহত ১

ক্রাইম রিপোর্টারঃ নীলফামারীর ডোমার উপজেলায় প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকাদের নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ধ হয়।এতে সুমন ইসলাম (১৮)নামের এক যুবক নিহত হয়েছে।মঙ্গলবার(২৮এপ্রিল)রাত ১১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুমন ইসলামের মৃত্যু হয়।এর আগে একইদিনের সন্ধ্যায় উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত যুবক ওই এলাকার হারুন-অর রশীদের ছেলে।
গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, ঢাকা থেকে আসা চার জনকে উত্তর গোমনাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। মঙ্গলবার বিকালে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা টয়লেটে যাওয়ার জন্য স্কুল ঘরের বাইরে বের হয়। ওই সময় বিদ্যায়লটির এলাকার মালেক নামের এক ব্যক্তি তাদের সাথে কথা বলে পাশ্ববর্তী ক্যাম্প পাড়া এলাকায় যাওয়ার সময় কালশুরির পাড় ব্রীজের উপর কয়েকজন তাকে আটক করে। তারা মালেককে জানায়, তুই কোয়ারেন্টাইনে থাকা লোকদের কাছে গেছিস। তুই আমাদের এলাকায় আসতে পারবি না। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ঘটনাস্থলের পাশে ক্ষেত হতে মরিচ উঠানো রেখে সুমন তাদের কথা কাটাকাটি করতে নিষেধ করে থামিয়ে দিতে। এতে ক্ষিপ্ত হয়ে ক্যাম্প পাড়া এলাকার সুলতান উদ্দিনের ছেলে রাকিব ইসলাম (২০) একটি গাছের ডাল দিয়ে সুমনের ঘারে আঘাত করে। এতে সুমন মাটিতে পড়ে যায়। এলাকাবাসী সুমনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাত ১১ টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। ওই সময় রাকিব ও তার দল পালিয়ে যায়।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com