বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ায় ঢাকা ফেরত স্বামীর পর স্ত্রীও করোনায় আক্রান্ত

জিটিবি নিউজঃ বগুড়ায় ঢাকা ফেরত এক ব্যক্তি করোনা শনাক্তের পর তার স্ত্রীর দেহেও করোনার উপস্থিতি পাওয়া গেছে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত।

শুক্রবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ১২৪টি নমুনার মধ্যে ওই নার্সের নমুনায় করোনা পজেটিভ আসে। এছাড়া জয়পুরহাটের ৬৩টি এবং সিরাজগঞ্জের একটি নমুনার মধ্যে সবগুলো নেগেটিভ।

জানা যায়, বগুড়া শহরের ফুলতলা এলাকায় বাসিন্দা ওই সিনিয়র স্টাফ নার্সের স্বামী ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ২৪ এপ্রিল তিনি ঢাকা থেকে বগুড়ায় আসেন। স্ত্রীর পরামর্শে ২৬ এপ্রিল নমুনা পরীক্ষা করতে দেন। ২৮ এপ্রিল সন্ধ্যায় নমুনা পরীক্ষায় তার দেহে করোনা ধরা পড়ে। দেহে করোনা শনাক্তের সংবাদে ফোন বন্ধ করে আত্মগোপন করেন ওই নার্সের স্বামী। এতে পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের তার বাসা খুঁজে পেতে হিমিশিম খেতে হয়। পরদিন বাড়ির সন্ধান পাওয়ার পর সেই বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। একইদিন রাতে বগুড়া সদরের শেখেরকোলা গ্রামে আত্মগোপনে থাকা রোগীর সন্ধান পায় পুলিশ। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com