বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
জিটিবি নিউজ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হারাখাল জলাশয়ে ১বছর চুক্তি ভিত্তিক ৫০ কেজি পোনামাছ অবমুক্ত করেন বগুড়া জেলা মানবাধিকার সভাপতি মোঃ সাজেদুর রহমান সুজন।
৩০জন জমির মালিকের মধ্য ২৭ জন জমির মালিক ১ বছরব্যাপি সুজনের সাথে চুক্তিবদ্ধ হন। পোনামাছ অবমুক্তকালে জমির মালিক আকবর আলী, আবুল কাসেম, নান্নু ফকির, ওয়াজেত ফকির, মানিক ফকির, নজরুল ইসলাম সদরু, রেজাউল করিম মিনু, বদু হাজী, লেখক মন্ডল, দৌলতজ্জামান, আনিছ ফকির, জহুরুল ফকির, আমিনুর ফকির, ছালমা বেগম, আমেনা বেগম, বেলী বেগম, শিউলী বেগম, হামিদুল শাকিদার, রেখা বেগম, মিন্টু প্রাংসহ ২৭জন জমির মালিক ও এলাকার সর্বসাধারন উপস্থিত ছিলেন।