বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
জিটিবি নিউজঃ জেএসসি পরীক্ষায় মুশফিকুর রহমানের শিবগঞ্জ উপজেলার মধ্যে মেধা তালিকা ১ম স্থান অর্জন ও বৃত্তিলাভ।
জানা যায়, মুশফিকুর রহমান উপজেলার আমতলী মডেল স্কুল থেকে জেএসসি পরীক্ষা- 2019 এ অংশ নেয়। এবার ২০১৯ সালের জেএসসি বৃত্তিফলাফলে সে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। সে শিবগঞ্জ উপজেলার মধ্যে ১ম স্থান অর্জন করেছে। সে ইতিপূর্বে একই প্রতিষ্ঠান থেকে পিইসি সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল। সে দোবিলা (সংসারদিঘী) গ্রামের, পঞ্চদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তজমল হোসেন ও মোছাঃ মরিয়ম বেগম এর বড় ছেলে। তার এই কৃতিত্বের জন্য শিক্ষক, শিক্ষিকার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে ভবিষ্যতে তার লক্ষ্যে পৌঁছার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।