meghnapost
- ৩ মে, ২০২০ / ১৫৫ বার পঠিত
জিটিবি নিউজঃ সারাদেশের মানুষ যখন আতঙ্কিত তখনও থেমে নেই অসহায়দের উপর অত্যাচার, নির্যাতন, ভাংচুর। এ রকমই ঘটনা ঘটেছে বগুড়ার তালোড়া পৌরসভার পগুইল মহল্লায় অসহায়, দরিদ্র বৃদ্ধের পরিবারের সাথে।
গত বৃহস্পতিবার সকাল ৯টায় বগুড়া জেলার কাহালু থানাধীন পগুইল মহল্লায় জায়গা দখলের উদ্দেশ্যে বাড়ী ঘর ভাংচুর করে ৯০ হাজার লুট করে নেওয়ার এ ঘটনা ঘটে। মৃত আরফান আলীর ছেলে ক্ষতিগ্রস্থ বৃদ্ধ আনিছার রহমান জানান, তার বোনের নিকট হতে ধানপুজা মৌজার পগুইল মহল্লার পাকা রাস্তা সংলগ্ন ৩ শতাংশ জমি ক্রয় করে তাতে ঘর তুলে বসবাস করে আসতেছিলাম।
হঠাত গত বৃহস্পতিবার সকালে একই মহল্লার মৃত ওয়ারেছ আলীর ছেলে বাবলু, আমজাদ, ফেরদৌস, বাবলুর ছেলে মামুন, আমজাদের ছেলে জামাল ও পাতানজো গ্রামের ওসমান গণির ছেলে রায়হান দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এসে আমার বসত বাড়ীর জায়গা অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে বসত ঘর ভাংচুর করে চাল, ডালসহ আসবাবপত্র তছনছ করে। যাওয়ার সময় ঘরে থাকা মুরগী বিক্রির ৯০হাজার টাকা লুট করে নিয়ে যায়। আনিছার রহমানের স্ত্রী আবেদা বেগম জানান, বাড়ীতে তখন পুরুষ মানুষ না থাকায় তারা বাড়ীতে হামলা করে, আমি বাধা দিতে এগিয়ে এলে তারা ধাওয়া করে, আমি প্রাণ ভয়ে দৌড়ে পালাই। দেশের প্রধানমন্ত্রী যখন আমাদের মতো অসহায় মানুষদের জন্য ঘর বানিয়ে দিচ্ছেন তখন সন্ত্রাসীরা আমার থাকার ঘরখানা ভেঙ্গে দিল, এ বিচার কে করবে? বাবার বাড়ীর সম্পদ বিক্রি করে অনেক কষ্টে জায়গাটি কিনেছিলাম, সেটাও বুঝি রক্ষা করতে পারলাম না।
তালোড়া পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাশেম জানান, বাড়ীর জায়গাটি নিয়ে পৌরসভায় উভয়পক্ষকে নিয়ে বসার কথা ছিল কিন্তু করোনাভাইরাসের কারণে তা সম্ভব হচ্ছিল না। এরই মধ্যে অভিযুক্তরা আমার সামনেই এ হামলা চালায়, আমি বাধা দিলে আমাকে হুমকি দেয় ও দূর্ব্যবহার করে।
এ ঘটনায় কাহালু থানায় লিখিত অভিযোগ দাখিল করলে ঘটনার দিনই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।