বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীতে নতুন করে আরো দুই ব্যক্তি করোনা শনাক্ত হয়েছে। রবিবার(৩ মে)রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন জানান, দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র হতে নীলফামারী জেলায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে।
নতুন আক্রান্তরা হলেন জেলার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্লিনিক পাড়া গ্রামের ২৮ বছরের এক শ্রমিক ও কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া ছাদুরারপুল গ্রামের ৪০ বছরের এক যুবক। দুইজনে ঢাকা ও টাংগাইলে শ্রমিকের কাজ করতেন। ২৮ ও ২৯ এপ্রিল তারা নিজবাড়িতে ফিরলে তাদের ৩০ এপ্রিল নমুনা নিয়ে দিনাজপুরের পরীক্ষা কেন্দ্রে পাঠায় স্বাস্থ্য বিভাগ।এ ঘটনায় ডিমলার ওই যুবকের বাড়ি সহ আশে-পাশের ৫৭টি বাড়ি লকডাউন ঘোষনা করেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।এ নিয়ে জেলায় ২৩ জন করোনা রোগীর শনাক্ত হলো।
রবিবার(৩রা মে) বিকেলে নীলফামারী জেনারেল হাসপাতালের আইশোলেশন ওয়ার্ড থেকে তিনজন ছাড়পত্র পেয়ে নিজ নিজ বাড়ি ফিরে যায়। এ নিয়ে আইসোলেশন ওয়ার্ড হতে মোট ৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন। জেলায় গত ২৪ঘন্টায় নতুন করে ১০৭ জন সহ হোম কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ২৫৪জন।
নীলফামারী ১ আসনের এমপি আফতাব উদ্দিনের ত্রাণ বিতরণ
বিশেষ প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে নীলফামারী ডোমার ও ডিমলা উপজেলার প্রায় চার হাজার পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ত্রাণ সহায়তা বিতরণের উদ্বোধন করেছেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
রবিবার (৩রা মে)ডোমার ও ডিমলা উপজেলার প্রায় ৪ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণের অংশ হিসেবে ডিমলা রানী বিন্দা রানী(আরবিআর)সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার শ্রমিক,ভিক্ষুক,দুঃস্থ ও কর্মহীন হয়ে পড়া অসহায় ৫৫৫ জন পরিবাবের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে এই ত্রাণ সহায়তার উদ্বোধন করা হয়।এ সময়ে প্রত্যেককে সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল, ১ কেজি করে সেমাই ও ১কেজি করে চিনি দেয়া হয়।
পর্যায়ক্রমে ডোমার ও ডিমলার প্রত্যেকটি ইউনিয়নে ১৫০ পরিবারের জন্য উপহার হিসেবে খাদ্য সামগ্রী সহায়তা পৌছে দেওয়া হবে এমপি আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের পক্ষে বলে জানা গেছে।ডিমলায় ত্রাণ বিতরণের সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু,সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সাইয়েন কাদির কানন,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য সুধীজন।