বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

কাল থেকে আবারো উন্মুক্ত হচ্ছে মসজিদগুলো

জিটিবি নিউজঃ  স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে দেশের মসজিদগুলো উন্মুক্ত করে দেয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার জোহর থেকে দেশের সব মসজিদে পাঁচ ওয়াক্ত ও তারাবির নামাজ আদায় করা যাবে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

বুধবার ধর্মমন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে এক জরুরি নোটিশে জানানো হয়েছে।

এর আগে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে গত ৬ এপ্রিল মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ার নির্দেশনা দেয় মন্ত্রণালয়। শুক্রবারের নামাজ মসজিদে না পড়ে বাড়িতে জোহরের নামাজ পড়ার নির্দেশনা দেয়া হয়।

অন্যান্য ধর্মের মানুষকেও বাড়িতে ধর্মপালনের নির্দেশ দিয়েছিল  ধর্মমন্ত্রনালয়। অদ্যকার প্রজ্ঞাপনে  উক্ত আইনকে শিথিল করে শারীরিক ও সামাজিক দুরুত্ব বজায় রেখে সকল মসজিদে নামাজ পড়ার অনুমতি দেয় ধর্মমন্ত্রনালয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com