বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
জিটিবি নিউজ: নওগাঁর ধামইরহাটে ১৪ বিজিবি’র উদ্যোগে সীমান্তবর্তী বিওপি সমূহের দায়িত্বপূর্ণ এলাকার ৫৭৬ জন অসহায়, গরীব, বিধবা, অতিবয়স্ক, প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী কালুপাড়া, চকচন্ডি ও সাপাহার উপজলার খঞ্জনপুর ও শীতলমাঠ বিওপির আওতায় ৫৭৬ পরিবারের প্রত্যেক পরিবারের মাঝে ৬ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, আধাকেজি সয়াবিন তৈল, ২৫০ গ্রাম সুজি, ১ প্যাকেট বিস্কুট ও আধাকেজি লবন বিতরণ করেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি। এ সময় ১৪ বিজিবি’র উপ অধিনায়ক মেজর এ এস এম রবিউল হাসান ও কোম্পানী কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি জানান, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী, সীমান্তরক্ষায় আমরা কাজ করে যাচ্ছি, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি খাদ্য সংকটে পড়া সীমান্তবর্তী অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি, ভবিষ্যতেও এ ধরনের ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকবে।