বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বগুড়ার শিবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সভাপতির খাদ্য সহায়তা প্রদান

সাজু মিয়া শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ সম্প্রতি মহামারী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া শিবগঞ্জ উপজেলার  মানুষের পাশে দাঁড়িয়েছে  বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুল হক। শুক্রবার বেলা ১১ ঘটিকায় শিবগঞ্জ সদরে পৌর এলাকার দুস্থ,অসহায়, বিধবা মহিলা ও কর্মহীন হওয়া দেড় শতাধিক মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আব্দুল মান্নান শেখ,পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুল হক বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।আমি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থেকে সহায়তা প্রদান করছি।আমার এ কাজটি অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com