শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নওগাঁর মহাদেবপুরে আনসার ও ভিডিপি সদস্যের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আইনুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে উপজেলা আনসার ও ভিডিপি অফিস এর উদ্যোগে ৩শ জন অসহায় আনসার ও ভিডিপি সদস্যের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ১০ এপ্রিল রবিবার সকাল সাড়ে ৯ টায় ডাকবাংলো মাঠে বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবজনিত কারণে কর্মহীন হয়ে পড়া ৩শ জন আনসার ভিডিপি সদস্যের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ টি সাবান ও ১ টি করে মাক্স বিতরণ করা হয়। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাড় করিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com