বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে, বগুড়া জেলা পুলিশ বগুড়ার তত্বাবধানে- সরকারী ত্রান মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সম্বলিত ব্যাগে এবং সহকারী পুলিশ সুপার বগুড়ার গাবতলী সার্কেল সাবিনা ইয়াসমিনের দিক নির্দেশনা, গাবতলী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামানের বাস্তবায়ন ও আয়োজনে ১০মে রোববার বেলা ১১ টায় ৩শতাধিক করোনাভাইরাসের কারনে কর্মহীন সাধারন মানুষ ও অসহায় গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন করেন, বগুড়া পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভুইঞা। সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল সাবিনা ইয়াসমিন জানান, গাবতলী মডেল থানা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ২৭০০ কেজি চাল আদালতের অনুমতি সাপেক্ষে উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে বাছাইকৃত কর্মহীন অসহায় গরীবদের তালিকা তৈরী করে জনপ্রতি ১০ কেজি চাল, একটি মিষ্টি কুমড়া ও ২ কেজি আলু তালিকাভুক্তদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়। গাবতলী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, গাবতলী মডেল থানা পুলিশ সবসময় অসহায় মানুষের পাশে আছে-থাকবে ও সকল প্রকার সাহায্য সহযোগীতা অব্যাহত রাখবে। এসময় গাবতলী মডেল থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন, ওসি অপরেশন লাল মিয়া, বগুড়া ডিএসবি ইন্সপেক্টর আষিক ইকবালসহ গাবতলী মডেল থানার সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
গাবতলী রাশেশ্বরপুরে হিউম্যান রাইটস্ প্রেস সোসাইটি খাদ্য সামগ্রী বিতরন
গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ বাংলাদেশ হিউম্যান রাইটস্ প্রেস সোসাইটি বগুড়ার গাবতলী উপজেলার শাখার সভাপতি ময়নুল আহসান পারভেজের ব্যাক্তিগত অর্থ্যায়ানে ক্রয়কৃত শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে ১০ মে রামেশ্বরপুর মাঝপাড়া ও শাহ-পাড়ায় খাদ্য সামগ্রী আটা, ছোলা, চিনি, শেমাই, ও সাবান বিতরন করেন।
এসময় বাংলাদেশ হিউম্যান রাইটস্ প্রেস সোসাইটি বগুড়ার গাবতলী উপজেলার শাখার সাধারন সম্পাদক আমিনুল আকন্দ, বগুড়ার আযিজুল হক কলেজের প্রভাষক নুর-এ-আফরোজ, শিক্ষক নাজমা খাতুনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গাবতলীর দাঁড়াইল বাজার দোকান মালিক সমিতির খাদ্য সামগ্রী বিতরন
গাবতলী(বগুড়া)প্রতিনিধিঃ করোনাভাইরাসের কারনে বন্ধ দাঁড়াইল বাজার দোকান মালিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন, বগুড়া গাবতলী দাঁড়াইল বাজার দোকান মালিক সমিতির সভাপতি হাকিম মোঃ আব্দুল গনি।
এসময় দাঁড়াইল বাজার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মোহম্মদ আলী, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের, ক্যাশিয়ার জাহাঙ্গীর হোসেন, সদস্য পেস্তা, আব্দুল গোফফার, হাবিবুর রহমান, শাফি প্রমুখ উপস্থিত ছিলেন।