বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
আইনুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : এবার ক্লোজআপ ওয়ান তারকা মুহিনের গানের মিউজিক ভিডিও’র মডেল হলেন নবাগত শাহানাজ স্মৃতি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ। এতে শাহানাজ স্মৃতির সাথে আরো অভিনয় করেছেন নবাগত মডেল সুলতান শাহ্। গত ১৪ আগস্ট নওগাঁর ঐতিহ্যবাহী দিবরদিঘীসহ বিভিন্ন লোকেশানে মিউজিক ভিডিওটির চিত্র ধারণ করা হয়।