বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নন্দীগ্রামে পৌর জাতীয় পার্টির ৬টি ওয়ার্ড কমিটি গঠন

প্রেস রিলিজ ঃ সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে পৌর জাতীয় পার্টির ৬টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন সভার মাধ্যমে ১, ২, ৫, ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে যথাক্রমে ৬টি ওয়ার্ডের নয়া আহবায়ক কমিটি অনুমোদন করেন পৌর জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম। জাপানেতা ফিরোজ আহমেদের সভাপতিত্বে কমিটি গঠন সভায় বক্তব্য রাখেন, পৌর জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক প্রভাষক ইউনুছ আলী, আব্দুল আজিজ মাষ্টার প্রমূখ। এরপর সর্বসম্মতিক্রমে ১নং ওয়ার্ডে ফিরোজ আহমেদ আহবায়ক ও মোহন কুমার যুগ্ম-আহবায়ক।

২নং ওয়ার্ডে মাসুদ রানা আহবায়ক ও আবু সাঈদ বাপ্পি যুগ্ম-আহবায়ক। ৫নং ওয়ার্ডে ফারুক হোসেন আহবায়ক ও দুলাল হোসেন যুগ্ম-আহবায়ক। ৬নং ওয়ার্ডে এন, বি বাবু আহবায়ক ও হেলাল উদ্দিন যুগ্ম-আহবায়ক। ৭নং ওয়ার্ডে আনোয়ার হোসেন হৃদয় আহবায়ক ও ফরিদ উদ্দিন যুগ্ম-আহবায়ক। ৮নং ওয়ার্ডে আছর উদ্দিন আহবায়ক ও জাকির হোসেনকে যুগ্ম-আহবায়ক করে প্রত্যেক ওয়ার্ডের ১১সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। একইসাথে আগামী ৯০দিনের মধ্যে অনুমোদনকৃত ৬টি ওয়ার্ডের প্রত্যেককে ৩১সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com