বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
মেঘনা ডেস্ক রিপোর্ট :
তপশিল ঘোষণার পর কেউ জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে নির্বাচন কমিশনের দিকনির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন .
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
হারুন অর রশীদ বলেন, তপশিল ঘোষণাকে ঘিরে ও ঘোষণার পর কেউ যদি সহিংসতা করে ও অনলাইনে উসকানি দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনগণের নিরাপত্তা দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি থাকবে।
পাশাপাশি অলিতে গলিতে মোটরসাইকেল পেট্রল টিম কাজ করবে বলেও জানাই গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা