বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
মেঘনাপোষ্ট ডেস্করিপোর্ট :
বিএনপির ভাইয়েরা যদি নৌকা মার্কায় ভোট দিতে না চান তাহলে আর কেন্দ্রে যাওয়ার দরকার নেই। কারণ এখানে আমাদের আওয়ামী লীগেরই দুজন প্রার্থী। আমরা ভোট দিয়ে যাকে মনোনীত করব তিনিই এমপি হবেন।
জননেত্রী শেখ হাসিনা যাকে প্রতীক দিয়েছেন উনিই যদি এমপি হন তাহলে আমরা অনেক কাজ করতে পারব।’
গত রোববার (১০ ডিসেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটফতেপুর উত্তরপাড়া বায়তুল আমান জামে মসজিদের ওয়াজ মাহফিলে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া এসব কথা বলেন।
তার ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় বিএনপি ও সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আব্দুর রউফ মিয়া তার বক্তব্যে বলেন, বিএনপি কিন্তু নির্বাচনে আসেনি, খালি আওয়ামী লীগ নির্বাচনে এসেছে।
আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ, আরেকজন বিদ্রোহী প্রার্থী (মীর এনায়েত হোসেন মন্টু) দাঁড়িয়েছেন, তার অবস্থান আপনারা জানেন, তিনি অসুস্থ মানুষ। তিনি হঠাৎ করে উদ্যোগ নিয়েছেন।
জানা গেছে, আব্দুর রউফ মিয়া ২০১৭ সালে উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে অংশ নিয়ে নির্বাচিত হন।
এরপর তিনি ওই বছরের ২০ আগস্ট একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রয়াত এমপি মো. একাব্বর হোসেনের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।