বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানি করবে: ভারত

মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্ট

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। রপ্তানিকারকরা ৩১ মার্চ পর্যন্ত এই পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে পারবেন। অবিলম্বে রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভারতের ভোক্তাবিষয়ক অধিদপ্তরের সচিব রোহিত কুমার সিং বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে সাংবাদিকদের এসব তথ্য জানান।

রোহিত কুমার বলেন-আমরা বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ, মরিশাসে এক হাজার ২০০ টন, বাহরাইনে তিন হাজার টন এবং ভুটানে ৫৬০ টন পেঁয়াজ অবিলম্বে রপ্তানির অনুমতি দিয়েছি। ব্যবসায়ীদের ৩১ মার্চ পর্যন্ত এই পরিমাণ পেঁয়াজ রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে এবং এই লক্ষ্যে কাজ চলছে।’

ভারতের ভোক্তা সচিব বলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরের ডিসেম্বরে অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারত।

এই মাসের শুরুর দিকে ভারত সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ পবিত্র রমজান মাসের আগে দাম স্থিতিশীল রাখতে পেঁয়াজসহ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য বাংলাদেশে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ভারতকে অনুরোধ করেছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের সময় এ অনুরোধ করেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com