বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
মাত্রারিক্ত বিদ্যুৎ বিল, ভায়বহ লোডশেডিংসহ নানা অভিযোগে চাঁদপুর পল্লীবদ্যুৎ সমিতি—২ ফরিদগঞ্জ জোনাল অফিসের সামনে বিক্ষুব্ধ গ্রাহকরা মানববন্ধন করেছে।
রোববার (৩০ জুন) দুপুরে চাঁদপুর ফরিদগঞ্জ—লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসের সামনে উপজেলার চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের লোকজন এই কর্মসূচী পালন করে।
পরে মানববন্ধনে স্থানীয় কিছু লোকজনও যোগ দেয়। এসময় সড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানচলাচল স্বাভাবিক করেন।
চাঁদপুর পল্লীবদ্যুৎ সমিতি—২ ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন এসে গ্রাহকদের সমস্যা শুনে সমাধানের আস্বস্ত দিলে গ্রাহকরা ফিরে যায়।
পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর পল্লীবদ্যুৎ সমিতি—২ ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ফরিদগঞ্জ উপজেলার ১লক্ষ ৫ হাজার গ্রাহক রয়েছে। বিদ্যুৎ বিভাগের মতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে তাদের।
চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বিদ্যুৎ গ্রাহক ইলিয়াস কাঞ্চন, রাশেদ আলম, সাব্বির, রাব্বি সওদাগর, মোবারক হোসেন, আব্দুল হান্নান, আনোয়ার হোসেন, মনির হোসেনসহ লোকজন জানান, ২৪ ঘন্টার মধ্যে মাত্র কয়েক ঘন্টা বিদ্যুৎ পেয়ে থাকেন। ভয়াবহ লোডশেডিং হলেও গত কয়েকমাস ধরে বিদ্যুৎ বিলের পরিমানও মাত্রারিক্ত বেড়েছে। মিটার রিডাররা মিটারের কাছে না গিয়ে মনগড়া বিল তৈরি করছেন। এতে গ্রাহকরা বিপুল অংকের অর্থ গচ্ছা দিচ্ছেন। লোডশেডিং হ্রাস, প্রকৃত বিদ্যুৎ বিল প্রদান এবং লাইন সংস্কারে অনিয়মসহ নানা অভিযোগের সুরাহার দাবীতে এ মানব বন্ধন করেছে বলে তারা জানান।
চাঁদপুর পল্লীবদ্যুৎ সমিতি—২ ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন জানান, তার অফিসের সামনে গ্রাহকদের জড়ো হওয়ার সংবাদে তিনি তাদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আস্বস্ত দিয়েছেন।