বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
মজিবুর রহমান রনি
চাঁদপুর—কুমিল্লা আঞ্চলিক সড়কের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
কয়েক যুগ আগে চাঁদপুর অঞ্চলের জনগণের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল লোকাল বাস।
এরপর সময় পরিবর্তনের সাথে সাথে স্পেশাল বাস সার্ভিস হিসেবে বোগদাদ পরিবহনের আবির্ভাব ঘটে।
কয়েক যুগ অতিবাহিত হলেও তারাই চাঁদপুর—কুমিল্লা আঞ্চলিক সড়কে দাপটের সাথে ব্যবসা করে যাচ্ছে।
জনগনের চাহিদা ও যাত্রীদের চাপ কমাতে মাঝে মধ্যেই পাল্লা দিয়ে বিভিন্ন বাস সার্ভিস চালু করা হলেও কয়েকদিনের মধ্যেই হারিয়ে যেতে দেখা গেছে। হারিয়ে যাওয়া বাস সার্ভিস গুলোর মধ্যে ঈগল সুপার, আজমির, বাগদাদ ও সম্প্রতি সময়ে রিল্যাক্স পরিবহন অন্যতম। হারিয়ে যাওয়া বাস সার্ভিস গুলোর তালিকা যাতে দীর্ঘ না হয় সেই লক্ষ্যে আটঘাট বেঁধে যাত্রীসেবায় সড়কে নেমেছে আইদি পরিবহন।
আইদি পরিবহনের আয়ের টাকায় পরিচালিত হবে একটি বৃদ্ধাশ্রম।
মানব কল্যাণে আইদি পরিবহনের এমন উদ্যোগে সামিল হতে যাত্রী সাধারণের আগ্রহ দিন দিন বাড়তে থাকে।
সম্পূর্ণ নতুন বাস নিয়ে যাত্রীদের দুর্ভোগ লাঘবে সড়কে যাত্রা শুরু করার সাথে সাথে তোপের মুখে পড়তে হয় আইদি পরিবহন কতৃপক্ষের। চাঁদপুর জেলায় পরিবহনের অনুমতি পাওয়া গেলেও কুমিল্লা জেলার অনুমতি আঁটকে দেয় কুমিল্লা জেলা কতৃপক্ষ।
আইদি কতৃপক্ষ চাঁদপুরের সীমানা জগৎপুর থাকে চাঁদপুর পর্যন্ত তাদের সার্ভিস চালু করেন।
আইদি পরিবহন অল্প সময়ের মধ্যে যাত্রীদের আস্থা অর্জন করায় এ সার্ভিস বন্ধে উঠেপড়ে লেগেছে বোগদাদ কতৃপক্ষ।
পরিবহন সেক্টরের অনেকেই জানান, ঈগল, বাগদাদ, আজমীর ও রিল্যাক্স পরিবহন বন্ধ হওয়ায় একমাত্র কারণ বোগদাদ কতৃপক্ষ সরাসরি হস্তক্ষেপ।
একক আধিপত্য বিস্তারে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কে কাউকেই দাড়াতে দিচ্ছে না বোগদাদ কতৃপক্ষ।
সোমাবার ২৭ শে আগষ্ট চাঁদপুর—কুমিল্লা মহাসড়কে আইদি পরিবহনের রোড ফারমিট পেতে এক মাসের আলটিমেটাম দিয়েছে মালিকপক্ষ। সকল বৈধ প্রক্রিয়া সম্পন্ন করে বিগত ১ বছরেও কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে রোড ফারমিট না পাওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে চাঁদপুরের আইদি বাস মালিক কর্তৃপক্ষ
আইদি পরিবহনের পরিচালক মীর পারভেজ জানান, বোগদাদ পরিবহনের চাঁদপুর জেলার আর টি সি অনুমোদন নেই।
যে অভিযোগে আইদি পরিবহন কে কুমিল্লায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না সেই অভিযোগে বোগদাদও চাঁদপুরে প্রবেশ করার কথা নয়। কিন্তু ক্ষমতার দাপটে তারা জোর খাটিয়ে তাদের সার্ভিস চালু রেখেছে