বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ গড়ায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে -প্রফেসর ড. ইকবালুর রহমান

 হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন এর বিবিএ ২০২৩—২৪ শিক্ষাবর্ষের  শিক্ষার্থীদের নবীন বরণ ও অরিয়েন্টেশন ক্লাস কলেজের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং প্রভাষক নোমানুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. ইকবালুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব অধ্যাপক মোশাররফ হোসেন ও
কলেজের নির্বাহী পরিচালক জনাব আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্রকলেজের সহকারী অধ্যাপক মোঃ সাইফু ল ইসলাম, প্রভাষক আসমা সাদী, কলেজের উপ—পরিচালক মোঃ সালাউদ্দিন পাটওয়ারী এবং বিবিএ ৩য় সেমিষ্টারের শিক্ষার্থী আঁখি আক্তার।

আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রভাষক আলমগীর হোসেন, কাউছার আলম, মোনায়েম খান, মকবুল হামিদ, সুলতানা রাজিয়া, আরাফাত উল্লাহ, রাকিব হোসেন অভ্র প্রমুখ।

প্রধান অতিথি বলেন, এই কলেজটিতে যেসকল বিষয়ে পড়ানো হয় প্রত্যেকটি বিষয় কর্মমূখী ও সময়োপযোগী।

এখানের শিক্ষকবৃন্দ খুব স্মার্ট ওঅভিজ্ঞতাসম্পন্ন। উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর মধ্যে এই কলেজটি খুবই গুরুত্ব বহন করে দেশ গঠনে এবং উচ্চ শিক্ষা প্রদানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।

সভাপতি বলেন, স্বল্প খরচে মান সম্পন্ন উচ্চ শিক্ষা আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘ ১৯ বছর যাবৎ দিয়ে আসছি। আশা করি আগামীতে আরোএগিয়ে যাবে সমাজ বিনির্মানে।

এছাড়াও ২০২৪ সালের ছাত্র জনতার বিজয়ে যারা শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ববরণ করেছেন তাদের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com