শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর প্রশিক্ষন কর্মশালা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

হাজীগঞ্জে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর প্রশিক্ষণ কর্মশালা ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত হাজীগঞ্জ টাওয়ার মার্কেটের ৪র্থ তলা হাজীগঞ্জ সার্ভিসসেল এর হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জোন ও হাজীগঞ্জ অফিসের অধীনে সকল বীমা কর্মী ও কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও ব্যবসা উন্নয়ন সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীর এডিশনাল এমডি ও সচিব মো. রফিকুজ্জামান

কর্মশালা ও উন্নয়ন সভা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র ডিএমডি এস এম শাহীদুল ইসলাম, আইডিআর এর ট্রেনার মো. মিজানুর রহমান।

হাজীগঞ্জ সার্ভিসসেল এর ইনচার্জ ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ রানার সভাপতিত্বে ও হিসাব রক্ষক আছমা আক্তারের সঞ্চালনায় সালেহা বেগম, ফাতেমা বেগম, আছিয়া আক্তার, কবির হাওলাদার, জিলানী খান, স্বপন সাহা, রাশেদ হোসেন, আরিফুল ইসলাম, রিমা আক্তার সার্বিক সহযোগিতা ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com