বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

আগুনে পুড়ে ছাই বসতঘর, সব হারিয়ে জহির হোসাইনের আহাযারি।

নুর মোহাম্মদ পাটোয়ারী

চাঁদপুরের হাজীগঞ্জে বৈদ্যুতিক শর্ট—সার্কিটের আগুনে জহির হোসাইন(৪০) এর বসতঘর পুড়ে গেছে।

এ ঘটনায় নগদ ৬০ হাজার টাকা সহ মোট ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী জহির হোসাইন।

রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কাজিরগাঁও এলাকার ইয়াকুব আলী বেপারী বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।

জহির হোসাইন জানান, সকালে শশুর বাড়িতে বেড়াতে যান। দুপুরে খবর পায় বসতঘরে আগুন লেগেছে। এসে দেখেন সব শেষ। শনিবার ঋণ করে ৬০ হাজার টাকা নেন গরু ক্রয় করার জন্য। সেই টাকা সহ বসতঘর পুড়ে গেছে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com