বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
মো:মজিবুর রহমান রনি :
হাসপাতালের কর্মচারী কিংবা দালাল রোগীর টাকা হাতিয়ে নিয়েছেন, এমন খবর নতুন কিছু নয়। কিন্তু, এবার চিকিৎসার নামে দরিদ্র রোগীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে খোদ সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের বিরুদ্ধেই।
ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জে ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে, উপ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মোশাররফ হোসেন দীর্ঘদিন যাবত গরীব অসহায় রোগীদের কাছ থেকে চিকিৎসা নামে টাকা হাতিয়ে নিচ্ছে।
জানা যায়, ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মোশাররফ হোসেন চিকিৎসা নামে গরীব অসহায় রোগীর কাছ থেকে ১০০টাকা করে হাতিয়ে নিচ্ছে। যেখানে সরকারি উপ স্বাস্থ্য কেন্দ্রের কোনে টাকার নেওয়া বিধানে নেই, সেখানে সরকারি উপ স্বাস্থ্য কেন্দ্রে বসে দীর্ঘদিন যাবত রোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে ডাক্তার মোশাররফ হোসেন।
ভুক্তভোগী রোগীরা চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমাদের কাছ থেকে ডাক্তার মোশাররফ হোসেন ১০০টাকা করে নিচ্ছেন, ওনার চেম্বার ডুকলে ওনি নিজেই চেয়ে ১০০টাকা করে নেন, এর আগেও উনাকে দেখিয়েছি উনি ১০০টাকা করে নিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক মোশাররফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি টাকা নেওয়া বিষয়টি স্বীকার করেন। এবং বলেন আমি চিকিৎসা দেওয়ার পর রুগিরা এমনিতেই আমাকে ৫০/১০০ টাকা করে দেয়। এই টাকা নেওয়ার বিধান আছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন না নাই, এটা অন্যায় আমি স্বীকার করছি এটা আমার ঠিক হচ্ছে না।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন — আমি এধরণের গুঞ্জন শুনছি কিন্তু কোন অভিযোগ পাইনি, যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা অন্যায় .কোন ধরনের কোন টাকা নিতে পারে না .উপযুক্ত প্রমান পেলে ব্যাবস্থা নিব