বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাংচুরের মামলায় গ্রেপ্তার হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাঈনুদ্দিন মিয়াজী। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাংচুরের মামলায় চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাঈনুদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাজীগঞ্জ বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের অভিযোগে করা মামলায় বুধবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক কাউন্সিল মাঈনুদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, ‘গত ৪ আগস্ট চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বিএনপি নেতা মিজানুর রহমান সেলিমের ইলেকট্রনিক্সের শো-রুম ভাংচুর ও লুটপাট করা হয়। তাঁর দেওয়া মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে কাউন্সিলর মাঈনুদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার করা হয়েছে।’