বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপননা উচ্ছেদ

মেঘনাপোষ্ট ডেস্ক রিপোর্ট :

হাজীগঞ্জের পৌরসভাধীন মমিন রোড এলাকায় সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপননা উচ্ছেদ অভিযান চালিয়েছে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার পৌর এলাকার কংগাইশ মমিন রোডে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) রিফাত জাহান।

চাঁদবাজির দায়ে হারুনুর রশিদ সুমন নামে একজনের ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, হাজীগঞ্জ উপজেলার মমিন রোডে সরকারি খাস জমির উপর অবৈধভাবে স্থাপিত স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় জেলা প্রশাসকের নাম ব্যবহার করে চাঁদাবাজি করার দায়ে হারুনুর রশিদ সুমন নামক ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের কারাদন্ড প্রদান করে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com