বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে তিন মাদকসেবীকে ৫দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত।

নুর মোহাম্মদ পাটোয়ারী :

হাজীগঞ্জে মাদক সেবন ও পরিবহন পরিবহনের অভিযোগে তিন যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলো— হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীরের ছেলে মো. রিয়াদ (২০), জাহাঙ্গীর আলমের ছেলে মো. জনি(২২) ও একই গ্রামের আমজাদের ছেলে আল আমিন (২১)।

রোববার (১০ নভেম্বর) উপজেলার বাকিলা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

রিফাত জাহান জানান, মাদক সেবন ও পরিবহনের অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় তিনজনকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com