বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
মজিবুর রহমান রনি :
শাহরাস্তি উপজেলাধীন ওয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংকটের কারনে ব্যাহত হচ্ছে পাঠদান। দীর্ঘদিন থেকে ভবন সংকট সমস্যা বিরাজ করছে। বর্তমানে ভবন সংকটের কারণে বিদ্যালয়টি সুনাম—সুখ্যাতি ধরে রাখতে চরম হিমশিম খাচ্ছে। জায়গার সংকুলান না হওয়ায় দুটি শিপ্টে ক্লাস নিতে হয় শিক্ষকদের। ওয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯১৭ সালের প্রতিষ্ঠিত হয়। ১৯১৭ একটি টিনের ঘরের মাধ্যমে ওয়ারুক প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। এর পর পর্যায়েক্রমে পাকা ভবন হয়, বিদ্যালয়টিতে বর্তমানে একটি দুতলা বিশিষ্ট পাকা ভবন ও একতলা বিশিষ্ট একাডেমিক ভবন রয়েছে।
মোট ৮টি শ্রেণিকক্ষে দুটি সিপ্টে বিদ্যালয়ের পাঠদান কর্যক্রম চলছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বিদ্যালয়টিতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম পর্যন্ত ছয়টি শ্রেণিতে ৬০৪ জন শিক্ষার্থী আছে। এলাকাটি বড় হওয়ার প্রতিবছর শিক্ষার্থী ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। এতে পাঠদান করানো আরও কঠিন হয়ে যাচ্ছে।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক বলেন, শ্রেণিকক্ষ কম থাকায় শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হয়। এক শ্রেণির পাঠদানের শব্দে আরেক শ্রেণির পড়াশোনা বিঘ্নিত হয়। বাচ্চাদের মনোযোগের ঘাটতি হয়। নতুন ভবন হলে শ্রেণিকক্ষ বৃদ্ধি পেলে এমন পরিস্থিতি থাকবে না।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মজিবুর রহমান জানান, বিদ্যালয়টিতে কক্ষ কম হওয়ায় ক্লাস করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি