বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :
বেশ কিছু দিন ধরে তাবলিগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও আজ শান্তিপূর্ণভাবে রাজধানীর কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করেছে সাদপন্থীরা।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেন তারা।
জানা যায়, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মারকাজ মসজিদে প্রবেশ করেন সাদপন্থীরা। এসময় অসংখ্য লোকের জমায়েত হয়। পূর্ব ঘোষণা দিয়েই তারা মারকাজ মসজিদ দখলে নিয়েছে। ফলে আজ ভোর থেকে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সকাল দশটার মাঝেই মসজিদ ছাড়িয়ে রাস্তার দুপাশে অবস্থান নেন হাজারও মুসল্লি। এসময় তারা বলেন, ইসলাম সবসময় শান্তি ও ঐক্যের বার্তা দেয়। কিন্তু ইজতেমায় অংশ নিতে না দেয়া কিংবা কাকরাইল মসজিদে প্রবেশ করতে না দেয়ার কথা বলে বিভেদ ছড়াচ্ছে একটি পক্ষ।
প্রসঙ্গত, তাবলিগ জামাতের বিবদমান দ্বন্দ্বের পর থেকে বিগত ৭ বছর যাবত প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে জুবায়েরপন্থীরা ৪ সপ্তাহ ও সাদপন্থীরা ২ সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। যদিও বিগত সরকারের এমন সিদ্ধান্ত।