বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

গংগাচড়ায় অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ অভিযান

বিশেষ প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় রাস্তার উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের জন্য উম্মুক্ত করে দিলেন গংগাচড়া উপজেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার সকালে গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের পীরের হাট বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি।

স্থানীয় সূত্রে জানা যায় , আব্দুল জলিলসহ কয়েক জন দীর্ঘদিন থেকে পীরেরহাট বাজার থেকে কোলকোন্দ এম. এ. এম উচ্চ বিদ্যালয় যাওয়ার সরকারি রাস্তা (৫৮৯ দাগের) অবৈধভাবে দখল করে দোকানপাট তৈরি করে রাস্তাটি বন্ধ করে রেখেছিল। মঙ্গলবার স্থাপিত দোকান সমূহ উচ্ছেদ করে রাস্তাটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয় গংগাচড়া উপজেলা প্রশাসন।

কোলকোন্দ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, এ রাস্তাটি ৬২ ও ৯২ রেকর্ডটি রাস্তা।দীর্ঘদিন থেকে রাস্তাটির উপর অবৈধভাবে দোকানপাট তৈরি করে রাস্তাটি বন্ধ করে রেখেছিল। উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলো।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের জন্য রাস্তাটি উম্মুক্ত করে দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com