বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) জোহরের নামাজ আদায় এবং বিশেষ দোয়া—মাহফিলের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়। দোয়া—মাহফিল পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মো. আব্দুর রউফ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের প্রতিনিধি হিসেবে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মডেল মসজিদের পেশ ইমাম মাও. মো. মিজানুর রহমান সঞ্চালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মো. হাসান মজুমদার এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. ইমাম হোসেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর বিএম কলিমুল্যাহ্ ভুঁইয়া,ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল মাও. এমএ মতিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. মোজাম্মেল হক মজুমদার পরান, হেফাজতে ইসলামীর উপজেলা প্রতিনিধি মাও. জোবায়ের আহমেদ,
এই ছাড়াও,উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ইউপি চেয়ারম্যানদের প্রতিনিধি ইউসুফ প্রধানীয়া সুমন, মসজিদের ভূমিদাতা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম এবং মসজিদ নির্মাণকারী প্রতিষ্ঠান আজিজ বাদ্রার্সের প্রতিনিধি মুরাদ হোসেন স্বপন। এছাড়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় সুধীজন ও ধর্মপ্রাণ মুসল্লীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মডেল মসজিদটির নির্মাণকাজ এবং ভবিষ্যতে এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপস্থিত নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বক্তারা ইসলামিক শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে মডেল মসজিদগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে ধর্মপ্রাণ মুসল্লীরা একত্রে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া—মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
হাজীগঞ্জবাসীর জন্য এই মডেল মসজিদ শুধু একটি স্থাপনা নয়, বরং ইসলামি সংস্কৃতি ও শিক্ষার একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়