বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২০২৪ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ

ডেস্ক রিপোর্ট :

আজ (২৮ নভেম্বর ২০২৪) মিরপুর সেনানিবাসের ডিএসসিএসসি মিলনায়তনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মধ্যে গ্র্যাজুয়েশন (পিএসসি) সনদপত্র বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, দেশি ও বিদেশি সামরিক কর্মকর্তাদের কৌশলগত দক্ষতা বৃদ্ধিতে ও আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়নে ডিএসসিএসসির ভূমিকা অনস্বীকার্য। তিনি গ্র্যাজুয়েশন সম্পন্নকারী অফিসারদের অভিনন্দন জানিয়ে তাদের এই কোর্সে অর্জিত জ্ঞানকে জাতির অগ্রগতিতে কাজে লাগানোর পরামর্শ দেন।

উল্লেখ্য, এ বছর ডিএসসিএসসি কোর্স-২০২৪ এ সেনাবাহিনীর ১৪১ জন, নৌ বাহিনীর ৪০ জন, বিমান বাহিনীর ২৬ জন, বাংলাদেশ পুলিশের ০৩ জন ও ২৫ টি দেশের ৫৭ জন বিদেশি অফিসারসহ সর্বমোট ২৬৭ জন অফিসার অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com