বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাটিলা পশ্চিম ইউনিয়নে ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে পাতানিশ পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপির এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপি নেতা হারুন অর রশিদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, যুগ্ম—সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আ. কুদ্দুছ মুন্সী, সদস্য সচিব মো. জসিম উদ্দিন কাঞ্চন।

ওই সময় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. ইমাম হোসেন লিটন, পৌর বিএনপির সহ—সভাপতি এড. মো. ওমর ফারুক খান টিটু, যুবনেতা এড. মুজাহিদুল ইসলাম সাদ্দাম, ইউনিয়ন বিএনপির যুগ্নআহবায়ক মো. আলমগীর হোসেন, বাবুল হাজী, মফিজুল ইসলাম পাটওয়ারী, আবু তাহের মোল্লা, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সভাপতি মনির হোসেন মৃর্ধা, সহসভাপতি মাসুদ খন্দকার, কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন খান, সহসভাপতি ইসমাইল হোসেন পন্ডিত, যুগ্ম—সাধারণ সম্পাদক কবির খান, ইয়াসিন আরাফাত মুন্সী, মৎস্য দলের সভাপতি রিপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাউছার খন্দকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন দ্বিবার্ষিক সম্মেলনের নির্বাচন কমিশনার এড. ওমর ফারুক খান টিটু। নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আকবর ফকির ও সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম বেপারী। পরে নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচছা জানান নেতৃবৃন্দ

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com