বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলার খেজুরতলা মার্কেট মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, দুনিয়ার কল্যান ও আখেরাতের কল্যান এরই নাম শ্রম কল্যান। শ্রমজীবি ও মেহনতী মানুষের জন্যই বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সৃষ্টি হয়েছে। তাই দেশের শ্রমজীবি ও মেহনতী মানুষের ন্যায্য অধিকার আদায়ে ও তাদের দুনিয়া ও আখেরাত কল্যান মুখী করে পাশে থেকে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। তিনি আরোও বলেন, দেশে শিশু শ্রম বন্ধ করে তাদের লেখা পড়ার অধিকার নিশ্চিত করে তাদের স্বাভাবিক জীবন যাত্রায় লক্ষে এবং নারীদের শ্রমক্ষেত্রে তাদের উপর নির্যাতন বন্ধ করে তাদের ন্যায্য পারশ্রমিক ও সম্মান বজায় রাখতে সকলের প্রতি উদাত্ত আহব্বান জানান তিনি।

উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু ইউসুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি মো. শাহ আলম, সাধারনত সম্পাদক মাও. গোলাম ফারুক, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা মাও. মো. ইউনুস হেলাল, রুপসা উত্তর ইউনিয়ন শাখার সভাপতি নাসিরুল্যাহ খান সহ অন্যান্যরা।

এসময় সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীগন উপস্হিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com