বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্ট :
৭ই ডিসেম্বর গোপালগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস পালন করেন গোপালগঞ্জ জেলার সকল বীর মুক্তিযোদ্ধারা। শনিবার সকাল ১১ টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ দিনটি পালন করা হয়।
ঐতিহাসিক ৭ ডিসেম্বর, ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় বরণ করে গোপালগঞ্জ ছেড়ে চলে যায়। পরাধীনতার শিকল ভেঙে মুক্ত হয় গোপালগঞ্জ জেলা। দেশ স্বাধীন হওয়ার পর থেকে গোপালগঞ্জ জেলার সকল মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস পালন করেন।
দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধারা ৭ই ডিসেম্বর ও স্বাধীনতা যুদ্ধের ইতিকথার আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।