বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জে মাদকসেবীকে গণধোলাই দিল এলাকাবাসী

স্টাফ রিপোর্টার :

হাজীগঞ্জে পৌরসভারস্ত বলাখাল বকুলতলা এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় রুবেল রানাকে গনধোলাই দিলো এলাকাবাসী।

মঙ্গলবার বিকেলে বলাখাল বকুলতলায় কামরুলের বালুর খোলায় প্রকাশ্যে মাদক সেবনের সময় রুবেল রানাকে আটক গণধোলাই দিয়েছে এলাকাবাসী । এসময় মাদক রুবেলের কাছ থেকে মাদক উদ্ধার করে এলাকাবাসী।

 রুবেল রানা রামচন্দ্রপুর গাজী বাড়ীর আব্দুল কাদেরের ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে আসছিলো।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , রুবেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে আসছিলো। সে কয়েক মাস আগে বিদেশ থেকে আসে, বিদেশ যাওয়ার আগেও সে এই এলাকায় যত্রতত্র মাদক সেবন করত।

মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন বলাখাল বকুলতলার কামরুলের বালু খলায় তাকে প্রকাশ্যে মাদক সেবনের সময় আটক করে, এ সময় স্থানীয় উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে এলাকাবাসী তার নিজ এলাকার লোকদের কাছে তুলে দেয়।

স্থানীয় ইউপি সদস্য মুসলিম মেম্বার জানান, আমি আসার আগেই স্থানীয় উত্তেজিত জনতা তাকে মারধর করে, পরে আমি তাকে উক্ত থেকে নিয়ে আসি।

এবিষয়ে রুবেল রানা জানান, এলাকার কয়েকজন বখাটে ছেলে আমাকে টার্গেট করে আমার পকেটে মাদক ডুকিয়ে দিয়ে মারধর করে, আমি তাদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় অভিযোগ করি।

এবিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, আমরা এবিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নিবো

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com