বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (১৩ ডিসেম্বর ) সকাল ১০টায় সংস্থার নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা কমিটির সভাপতি মো: এমদাদুল হক স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো: মমিনুর রশীদ শাইন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহকারী মহাসচিব মো: হাসান সরদার জুয়েল, অর্থ সচিব মো: আবেদ আলী,জাতীয় সাংবাদিক সংস্থা নলছিটি উপজেলা শাখার সভাপতি মো:খলিলুর রহমান মৃধা ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাসাস জেলা শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুর ইসলাম বাচ্চু।সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব ঝালকাঠি জেলা কমিটি ও উপজেলা কমিটির কমিটি ঘোষণা করেন।জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. এমদাদুল হক স্বপনকে স়ভাপতি ও মো:রিয়াজুর ইসলাম বাচ্চু কে সধারন সম্পাদক এবং নলছিটি উপজেলা শাখার মো. খলিলুর রহমান মৃধাকে সভাপতি ও প্রভাষক মো. আমির হোসেন কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।