বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে আত্মসাৎ এর অভিযোগ

মো.মজিবুর রহমান রনি :

চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি মডেল কলেজের ছাত্রছাত্রীদের কাছে সরকার নির্ধারিত ফি এর বাহিরে অতিরিক্ত টাকা আদায় করে তা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেনের বিরুদ্ধে।

জানা যায় -২০২৪ এর পাবলিক পরিক্ষায় বিভিন্ন খাতে সেশন ফি বাবৎ ২৭৪০ টাকা করে নিয়েছেন যে খাতগুলো দেখানো হয়েছে তার কয়েকটি খাত এই কলেজে সরকারি প্রজ্ঞাপনে নাই। যে টাকা উত্তোলনের শেষ তারিখ ছিল ১০/১২/২০২৩ ইং।

সেশন ফির সাথে প্র্যাক্টিক্যালের টাকার খাত থাকার পরও অতিরিক্ত আইসিটি ও কৃষি শিক্ষককে দিয়ে ১১৭৩ জন শিক্ষার্থীর কাছ থেকে আইসিটি পরিক্ষার ফি বাবৎ ১০০ টাকা এবং খাতা বিক্রি করে ১৫০ টাকা মোট ২৫০ টাকা করে নেন যার মোট অংক ২৯৩২৫০ টাকা এবং কৃষি প্র্যাক্টিক্যাল ফি ২০০ এবং খাতা বাবৎ ২৪০ টাকা করে ৩৫০ জন ছাত্র-ছাত্রীর কাছ থেকে নেন ১৫৪০০০ টাকা সর্বমোট ৪৪৭২৫০ টাকা উত্তোলন করে কলেজের ক্যাশে জমা না করে নিজে আত্মসাৎ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক শিক্ষার্থী জানান সেশন ফির সাথে আমাদের কাছ থেকে প্র্যাক্টিক্যাল খাতার টাকা নেওয়ার পরও রেডিমেট আকানো খাতা আমাদের দিয়ে ক্রয় করান যা আঁকার কথা ছিল আমাদের।

তাছাড়া ২০২৫ সালে যারা ২য় বর্ষে পরিক্ষা দিবে তাদের ভর্তির সয়ম খাতে নাই এমন টাকাসহ নিয়েছে ২৩০০ টাকা করে কিন্তু রিসিট দিয়েছে ২১৮৫ টাকার। এবার যার নতুন ভর্তি হয়েছে তাদের কাছ থেকে রিসিটের মাধ্যমে নেওয়া হয়েছে ২৪৯৪ টাকা এবং রিসিট ছাড়া নেওয়া হয়েছে ২০০/৩০০ টাকা করে। এবং বিএম শাখার ভর্তিতেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে এই অধ্যক্ষ এর বিরুদ্ধে। ২০২৩ সালের জুন মাসের ৬ তারিখে এই অধ্যক্ষ কলেজে যোগাযোগদানের পর থেকে শিক্ষক কর্মচারিদের সাথে অমানবিক আচরণের অভিযোগও রয়েছে যার ফলে গত ৪/১১/২০২৪ ইং তারিখে এক অধ্যাপিকা ফাতেমা আক্তার তাঁর সাথে অমানবিক আচরণ এবং দূর্নীতি ও অনিয়মের ফিলিস্থ তুলে ধরে কলেজের রুমে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের বিষয়টিকে ভিন্ন খাতে নিয়ে নেন অধ্যক্ষ মোশাররফ হোসেন এবং সাংবাদিকদের তাঁর কক্ষে ডেকে নিয়ে বলেন কলেজে এই মূহুর্তে ১৪৪ ধারা জারি রয়েছে। দুপুর পৌনে ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত চলে সহকারী অধ্যাপিকা ফাতেমা আক্তারের সংবাদ সম্মেলন। কিন্ত তখনও শুরু হয়নি পরীক্ষা। পরীক্ষা শুরু হয় ১টায় থেকে। তখন তিনি নিজেই ১৪৪ ধারা ভঙ্গ করে অধ্যক্ষ মোশাররফ হোসেন তার অফিস কক্ষে সাংবাদিকদের ডেকে প্রায় ২ ঘন্টাব্যপী তিনি সাংবাদিকদের সঙ্গ দেন।

এ সব বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মোশাররফ হোসেন বলেন- আমার কলেজে কোন দূর্নীতি অনিয়ম হয়না ৫-ই আগস্টের আগে কি হয়েছে সেগুলো নিয়ে কথা বলবেননা ৫-ই আগস্টের পরে কি হয়েছে তা নিয়ে কথা বলেন। তাহলে ৫-ই আগস্টের আগে যা করেছেন তা আগের সরকারের নির্দেশনা মতে করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি আপনার প্রশ্নের জবাব দিতে বাধ্য নই, আমার কমিটি করে দেওয়া আছে কমিটির সাথে কথা বলেন, ছাত্রছাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়েছে এবং ফোনে এসব বলা যাবেনা সামনা সামনি এসে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com