বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট :
হাজীগঞ্জে সুমাইয়া আক্তার পায়েল হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ছাত্র জনতা। মঙ্গলবার বিকাল দেশগাঁও ডিগ্রি কলেজ মাঠে এ মানববন্ধন হয়েছে।
দেশগাঁও জিগ্রী কলেজের মেধাবি শিক্ষার্থী সুমাইয়া আক্তার পায়েল হত্যার বিচার দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন তার বাবা সাগর চৌধুরীর, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, এলাকাবাসী পক্ষে হাফেজ মিজানুর রহমান, আহিদুল ইসলাম, রাসেল আটিযা, আবদুল হামিদ খান, হেলাল খান, ইউপি সদস্য রফিকুল ইসলাম, শেখ ফরিদ, ফয়সাল মিজি, মনির সর্দার, কাইছার আলম, আবুল বাসার লিটন, জামাল আটিয়া, ইউনুস মুন্সী, সবুজ সরকার প্রমূখ।
মানববন্ধন শেষে সুমাইয়া আক্তার পায়েল হত্যার বিচার দাবি ও আসামিদের গ্রেফতারে মিছিল অনুষ্ঠিত হয়।
১৪ ডিসেম্বর শনিবার রাতে তার মৃত দেহ উদ্ধার করে পুলিশ। স্বামীকে আটক করা হয়েছে