বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরে মাদকসহ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের কচুয়ায় উপজেলায় ফেনসিডিলসহ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দুরন্ত ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ।দুরন্ত ইব্রাহিম  কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি।

বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মাজহারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া পৌরসভার কড়াইয়া বিশ্বরোড সংলগ্ন মায়ের দোয়া মৎস্য আড়ৎ এর সামনে থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করেন।

চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. মজিবুর রহমান জানান, দুরন্ত ইব্রাহিম রাজনীতির আড়ালে দীর্ঘদিন ফেনসিডিলের ব্যবসা করে আসছে। বুধবার বিশ্বরোড এলাকায় অভিযান চলাকালীন তার কাছে ১০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তাকে আটক করে চাঁদপুর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।

কচুয়া থানার ওসি এম. এ হালিম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি দুরন্ত ইব্রাহিমকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com