বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

ফরিদগঞ্জে সড়ক দু/র্ঘটনায় দুজনের মৃ/ত্যু

ডেস্ক রিপোর্ট :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের মুলপাড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার দুপুরে ইচুলী – গল্লাক সড়কের বদরপুর ছৈয়াল বাড়ির সামনর মুলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন : মূল পাড়া গ্রামের খাজা আমাদের ছেলে ইকবাল হোসেন( ২০) ও মজুমদার বাড়ির ওবায়েদুল্যার ছেলে শাহাদাত হোসেন( ১৮)।

স্থানীয় বাসিন্দা জানায়, এ সড়কে সিএনজি চালিত অটো রিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুজন মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। ইকবালকে ঢাকায় নেয়ার পথেই মারা যায়

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com