বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরে পুলিশের করা নাশকতা মামলা থেকে জেলা বিএনপির সভাপতিসহ ৫৯ জনকে মামলা থেকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট :

পুলিশের করা নাশকতা মামলা থেকে অব্যাহতি পেলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৫৯ দলীয় নেতাকর্মী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সিনিয়র জিডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ চাঁদপুরের বেঞ্চ সহকারী মো. ওমর ফারুক বলেন,

দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলমের আদালতে আসামি পক্ষের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চাইলে আদালত তা মঞ্জুর করেন। শহরের মেথারোড ও জেএম সেনগুপ্ত রোডে নাশকতার রাজনৈতিক মামলাটিতে বাদী ছিলেন চাঁদপুর সদর মডেল থানার তৎকালীন সময়ের এসআই রাশেদুজ্জামান।

আরও বলেন, মামলার বর্তমান তদন্তকারী কর্মকতা নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে চলতি বছরের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তার পরিপ্রেক্ষিতেই আদালতে হাজিরা দিলে মামলা থেকে অব্যাহতি পেলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৫৯ জন নেতাকর্মী।

চাঁদপুর জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট ইয়াসিন ইকরাম বলেন, ২০২২ সালের ৯ ডিসেম্বর নাশকতার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে মামলা করেন। এ মামলার বাদী ফ্যাসিবাদী নেতাকর্মীদের নির্দেশেই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করেছিলেন। অবশেষে আইনের প্রতি শ্রদ্ধাশীল মানিক ভাইসহ নেতাদের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলাটি ছিল তা এ অব্যাহতি থেকে প্রমাণিত হলো।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com