বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জ উপজেলাধীন মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

নুর মোহাম্মদ পাটোয়ারী :

৯নং গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়ন মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুলসজ্জিত গাড়ি করে প্রধান শিক্ষক ছারওয়ার আলমের রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক- স্কুল কমিটিরা । ফুলে সাজানো সেই গাড়িতে চড়িয়ে তাদের স্কুল থেকে বাড়ি পৌঁছে দেন দীর্ঘদিনের সহকর্মী ও সন্তানতুল্য শিক্ষার্থীরা। এ সময় করতালি দিয়ে অভিবাদনও জানানো হয়।

মঙ্গলবার (৩১ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাইদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী  প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম পাটোয়ারী, আনিছুল রহমান, রাবেয়া আক্তার, মিজানুর রহমান পাটোয়ারী। পিটিএ সভাপতি মো: সাদ্দাম হোসেন সহ-সভাপতি কামাল হোসেন, সদস্য শামসুল হূদা, সদস্য আবুল বাসার, সদস্য লিপি দেবনাথ।

এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার  সাধারণ সম্পাদক কামাল  চৌধুরী,সহ অন্যান স্কুলের  শিক্ষক গন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com