বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

‘হাজীগঞ্জ সাদপন্থিদের বিচারের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট :

টঙ্গীর ইজতেমা ময়দানে উগ্র সাদপন্থীদের বর্বরোচিত হামলা, নৃশংস হত্যার বিচার এবং চাঁদপুর জেলাসহ সারাদেশে তাদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে।

বুধবার সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ গেইটের সম্মুখে মানববন্ধন  অনুষ্ঠিত

মানববন্ধনে বক্তব্য রাখেন হাফেজ মো. জোবায়ের আহমেদ। ‘হাজীগঞ্জ উপজেলা ওলামায়ে কেরাম ও বিশ্ব শুরায়ী নেজামের দাওয়াত ও তাবলীগী সাথীগণ’ এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুরের মুরুব্বী মাওলানা মো. আব্দুর রহিম, মুফতি মো. আলাউদ্দিন, মাওলানা মো. মাসুদ ও মো. হুমায়ুন কবির।

বক্তারা বলেন, সাথী ভাইদের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং হত্যাকারী সাদ বাহিনীসহ কুরআন-সুন্নাহবিরোধী সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

বক্তব্য শেষে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতীর সমৃদ্ধি এবং টঙ্গীর ইজতেমা ময়দানে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা মো. মাসুদ।

মো. আহছান উল্যাহ্ কাশারীর সভাপতিত্বে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অতিরিক্ত পুলিশ সুপারের (হাজীগঞ্জ সার্কেল) কাছে স্মারকলিপি পেশ করেন শুরায়ী নেজামের (মাওলানা জুবায়েরপন্থি) মুরুব্বীরা।

মানববন্ধনে চাঁদপুর থেকে আগত শুরায়ী নেজামের অন্যান্য মুরুব্বী, উপজেলা ওলামায়ে কেরাম ও বিশ্ব শুরায়ী নেজামের দাওয়াত ও তাবলীগের প্রায় দুই শতাধিক সাথীগণ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com