বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

‘ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’

ডেস্ক রিপোর্ট :
সম্প্রতি সামাজিক প্ল্যাটফর্ম ইউটিউবে একটি সাক্ষাৎকার দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) শরিফুল হক ডালিম দাবি করা এক ব্যক্তি। এরপর থেকেই নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের তীর ছুড়ে দিয়েছেন, এবার সেই মিনহাজুল আরেফিন সিদ্দিক নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে তার অবস্থান জানান।
মিনহাজুল আরেফিন সিদ্দিক তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি। আর এরপরই বট বাহিনী ঝাপাইয়া পড়েছে আমার প্রোফাইলে।’
এর আগে রোববার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এক লাইভ টকশো হয়। সাংবাদিক ইলিয়াসের সঙ্গে টকশোর শুরুতে মেজর ডালিম দাবি করা ব্যক্তি বলেন, দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র-জনতাকে, যারা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ যেকোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি। তার জন্য আরও সময় প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com