বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান 

নুর মোহাম্মদ পাটোয়ারী :

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সদস্য ও সহকর্মীর সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে শিক্ষাবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় শিক্ষাবৃত্তির চেক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। 

ওই সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম লিটন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম নয়ন, সাংগঠনিক সম্পাদক পাপ্পু মাহমুদ, সিনিয়র সদস্য খালেকুজ্জামান শামীম, সাধারণ সদস্য মো.মজিবুর রহমান রনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর থেকে সংগঠনের সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু করা হয়। দুই কৃতি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে তাদের মাঝে দুইটি চেক হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com