বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

চাঁদপুরে নারী মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার

চাঁদপুরে ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে গঠিত রেইডিং টিম চাঁদপুর সদর মডেল থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকস¤্রাজ্ঞী মোসাঃ কামরুন নেছা (৪৭) কে গাজা ও ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃত কামরুন্নেসা শহরের কয়লাঘাটের শুক্কুর আলী ভূইয়ার স্ত্রী।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার জানান, মঙ্গলবার দিনব্যাপী শহরের বিভিন্ন জায়গায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী কামরুন্নেছাকে ৫০ গ্রাম গাঁজা ও ১৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অতঃপর চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক) ও ১৯ (ক) ধারায় পরিদর্শক মোঃ আহসান হাবীব বাদী হয়ে ১টি নিয়মিত মামলা দায়ের করেন

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com