বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
নুর মোহাম্মদ পাটোয়ারী
হাজিগঞ্জ-শাহরাস্তি সীমান্তবর্তী এলাকায় রাগৈই খালে অ/জ্ঞা/ত ব্যাক্তির লা/শ উদ্ধার
বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) দুপুরে শোরসাক রাউত বাড়ির মৃত আ. রহমানের ছেলে আ. খালেক মাছ ধরতে আসলে খালের মাঝখানে মৃতদেহ দেখে পার্শ্ববর্তী লোকজনকে খবর দেন।
এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ দিন পূর্বে তার মৃত্যু হয়েছে।
এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। মৃতদেহটির পরিচয় পাওয়া যায়নি।
শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে