বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

মেঘনায় বিশেষ কম্বিং অভিযানে ১৫ বেহুন্দি জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি 

চাঁদপুর মেঘনা নদীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় বিশেষ কম্বিং অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী ১৫টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত মেঘনা নদীর সদর উপজেলার চিরাচর ও কাচিকাটা সংলগ্ন এলাকায় সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, বিশেষ কম্বিং অভিযানের অংশ হিসেবে ১৫টি বেহুন্দি জাল জব্দ করা হয়। তবে অভিযানের টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রাতেই চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে অংশগ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, ইলিশ উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধায়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা জনাব মো. মিজানুর রহমান কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার মো. নাসির উদ্দীন, কোস্টগার্ড টহল দল সহ মৎস্য বিভাগের কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com