বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে মো. শাহ আলম (৪৮) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।
নিহত শাহ আলম ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের ব্যাপারীবাড়ির মৃত আইউব আলীর ছেলে।
রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল জানান, আজ (শুক্রবার) সকালে ব্যাটারিচালিত অটোরিকশাটি তিনজন যাত্রী নিয়ে রূপসা বাজারের দিকে যাচ্ছিল। পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে গেলে একটি কুকুর সামনে পড়ে। এসময় কুকুরটিকে বাঁচাতে গিয়ে পাশে থাকা কবরস্থানের দেয়ালের সাথে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে অটোরিকশাচালক শাহ আলমসহ যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই অটোচালককে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইভা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে