বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

নোটিশঃ
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক  নিয়োগসহ পরিচয় পত্র নবায়ণ চলছে।

নোয়াখালীতে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালকের মৃ/ত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কে সেনবাগের কল্যাণদী ভূঁইয়া দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত মো. হাকিম (৪০) উপজেলার কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।  
 
স্থানীয়রা জানায়, সিএনজিচালক হাকিম সকাল ৭টার দিকে তার গাড়িতে গ্যাস নেওয়ার জন্য স্থানীয় ভূঁইয়ার দিঘী সিএনজি পাম্পের উদ্দেশে রওয়ানা দেন। পথে নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের কল্যাণদী ভূঁইয়ার দিঘী এলাকায় পৌঁছলে সড়কের একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিচালক হাকিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এর আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। একই সাথে পিকআপ ভ্যানটি সরিয়ে ফেলা হয়।’

নিউজটি শেয়ার করুন

All rights reserved © meghnapost.com